advertisement
advertisement

জনভোগান্তি কমাতে দ্রুত সংস্কার জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
জনভোগান্তি কমাতে দ্রুত সংস্কার জরুরি

সম্পাদকীয়

advertisement

উন্নয়নকাজ মানুষের দুর্ভোগ কমানোর জন্য। কিন্তু সেই কাজের কারণে যদি মানুষ দিনের পর দিন দুর্ভোগে পড়ে, তাহলে কাজের পাশাপাশি তার ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে পড়ে।সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা সে প্রশ্নই সামনে এনেছে। সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ, ভাঙাচোরা ও উঁচু–নিচু অংশের কারণে যান চলাচল কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ।

কোথাও সড়ক সংকুচিত, কোথাও চলছে কার্পেটিং ও ড্রেন নির্মাণ। ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী, পরিবহনশ্রমিক, ব্যবসায়ী ও শিল্পকারখানার কর্মকর্তা–কর্মচারীরা।বাইপাইল–আশুলিয়া সড়ক সাভার–আশুলিয়ার শিল্পাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপুলসংখ্যক শ্রমিক ও বাসিন্দা এই পথে চলাচল করেন। শিল্পকারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনেও সড়কটির ওপর নির্ভর করতে হয়।

ঢাকা, আশুলিয়া ও উত্তরাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর