advertisement
advertisement

‘মাকে সান্ত্বনা দেওয়ার মতো একটি শব্দও নেই’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ণ
‘মাকে সান্ত্বনা দেওয়ার মতো একটি শব্দও নেই’

ছোট্ট অপ্রতিমের সঙ্গে মা নাহিদা বেগম

advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় শোক, ক্ষোভ ও হতাশায় ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যম।অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী ও ফেসবুক ব্যবহারকারীরা শিশুটির জন্য শোক জানানোর পাশাপাশি দেশের নিরাপত্তাব্যবস্থা, পুলিশের ভূমিকা ও সামাজিক অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলছেন।গত শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম।

এরপর তার আর সন্ধান মেলেনি। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রতিম কোটবাড়ির বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক এবং আইফোন উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন।অপ্রতিমকে হত্যার ঘটনায় গণমাধ্যমকর্মী মো. সাইফুল্লাহ রিয়াদ ফেসবুকে লিখেছেন, ‘বাংলা ভাষায় লাখের বেশি শব্দ থাকলেও একজন মাকে সান্ত্বনা দেওয়ার মতো একটি শব্দও নেই।’আরেক সাংবাদিক মাইদুল ইসলাম নিজের কোলে অপ্রতিমের একটি পুরোনো ছবি প্রকাশ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর