advertisement
advertisement

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

শীর্ষস্থান হারাল ভারত

advertisement

আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ও যথেষ্ট হলো না ভারতের জন্য। শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ভারতকে টপকে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড। গতকাল রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১।

ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে।

এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।নাকভিকে এবার আর এড়াতে পারবে না ভারতহ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর