advertisement
advertisement

‘মেয়েকে এমনভাবে দেখে কষ্টে আমার বুক ভেঙে যায়’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
‘মেয়েকে এমনভাবে দেখে কষ্টে আমার বুক ভেঙে যায়’

অনুশ্রী দাশ

advertisement

হাসপাতালের শয্যায় শুয়ে নিষ্পলক তাকিয়ে ছিল সাত বছরের অনুশ্রী দাশ। হাতে স্যালাইন। ডেঙ্গু আক্রান্ত অনুশ্রীর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়ে তার বাবা লিখেছিলেন—‘মেয়েকে এমনভাবে দেখে কষ্টে আমার বুক ভেঙে যায়।’ মেয়ের জন্য ধর্মবর্ণ–নির্বিশেষে সবার কাছে ‘দোয়া-আশীর্বাদ’ চেয়েছিলেন বাবা। তবে হাসপাতাল থেকে আর সুস্থ হয়ে ফিরতে পারেনি অনুশ্রী।

গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।অনুশ্রী চট্টগ্রাম নগরের পাহাড়তলীর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা সুবল চন্দ্র দাশ একজন দন্তচিকিৎসকের সহকারী। পাহাড়তলীর মাস্টার লেনেই তাদের বাসা।হাসপাতালের শয্যায় শুয়ে আছে অনুশ্রী দাশ।

এই ছবি ফেসবুকে দিয়ে তার জন্য ‘দোয়া–আশীর্বাদ’ চেয়েছিলেন বাবা সুবল চন্দ্র দাশপরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর জ্বর আসে অনুশ্রীর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর