সম্পাদকীয়
কুমিল্লায় ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে মায়ের মুঠোফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। পরদিন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মরদেহ। একটি মুঠোফোনের জন্য একটি শিশুকে এমন নৃশংসভাবে হত্যা করা হতে পারে—এ কথা ভাবাও কঠিন। অপ্রতিমের মা-বাবা ও পরিবারের এই ক্ষতি অপূরণীয়।
আমরা তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।পুলিশ দ্রুত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের আলামত ও মুঠোফোনও উদ্ধার করা হয়েছে। তদন্তে এই অগ্রগতি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। প্রশ্ন হলো, একটি শিশু নিখোঁজ হওয়ার পর তাকে জীবিত উদ্ধার করা গেল না কেন?
কেন শিশুদের নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।