advertisement
advertisement

বাংলাদেশের খুচরা ও কার্ড ব্যবসা গুটিয়ে ফেলতে চায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
বাংলাদেশের খুচরা ও কার্ড ব্যবসা গুটিয়ে ফেলতে চায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো

advertisement

বাংলাদেশের ভোক্তা বা খুচরা ব্যাংকিং (রিটেইল) ব্যবসা ও ক্রেডিট কার্ড সেবা বিক্রি করতে চায় বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। ১৭৩ বছরের পুরোনো এই ব্যাংকের ব্যবসা অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। ইতিমধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এ নিয়ে পৃথক সভা করেছে তারা।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেও বিষয়টি অবহিত করে গেছেন। বাংলাদেশ ব্যাংক ও তিন ব্যাংকের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আনুষ্ঠানিক কোনো চুক্তি না হওয়ায় আগ্রহী ব্যাংকের কর্মকর্তারা এখনই নাম প্রকাশে কিছু বলতে রাজি হননি।

২০২৫ সালের মাঝামাঝি বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ ঘোষণা করে বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর