advertisement
advertisement

তামান্নার হাউস অব মাসাবা লুকে ম্যাক্সিমালিস্ট গ্ল্যামার, উৎসবের সাজের নতুন ফর্মুলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
তামান্নার হাউস অব মাসাবা লুকে ম্যাক্সিমালিস্ট গ্ল্যামার, উৎসবের সাজের নতুন ফর্মুলা

advertisement

ঐতিহ্যবাহী শাড়ি, গাঢ় রঙ, ভারী জুয়েলারি। সবকিছু একসঙ্গে থাকলেই যে সাজ ভারী দেখাবে, তা নয়। সঠিক স্টাইলিংয়ে এসব উপকরণই হয়ে উঠতে পারে আধুনিক ও নজরকাড়া। সম্প্রতি তামান্না ভাটিয়ার হাউস অব মাসাবার একটি লুক যেন সেটিই নতুন করে দেখাল। দ্য ভাভান-এর প্রচারের সময় এই সাজে তাঁকে দেখা যায়।তামান্নার পরনে ছিল গভীর ওয়াইন-মেরুন রঙের শাড়ি। শাড়িজুড়ে ছিল নকশাদার বর্ডার, গোল্ড ডিটেইলিং, প্রিন্টেড মোটিফ এবং ভেলভেটের ছোঁয়া।

পুরো সাজটিকে নিজের ভাষায় ‘মডার্ন ইন্ডিয়ান গ্ল্যামার’-এর প্রকাশ হিসেবে তুলে ধরেছেন তামান্না।সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর ভারসাম্য। গাঢ় ও সমৃদ্ধ শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন স্ট্রাকচার্ড, ফিটেড ব্লাউজ। ফলে শাড়ির ঐতিহ্যবাহী আবহ থাকলেও পুরো সিলুয়েটটি হয়েছে সমকালীন।

লম্বা ঢেউ খেলানো চুল, রঙিন স্টেটমেন্ট কানের দুল এবং গোল্ড-টোনড স্তরের জুয়েলারি লুকটিকে দিয়েছে আরও গ্ল্যামারাস ফিনিশ।গাঢ় রঙেই মূল আকর্ষণতামান্নার সাজে প্রথমেই চোখে পড়ে ওয়াইন-মেরুন রঙের শাড়িটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর