advertisement
advertisement

গরমে শ্রমিকের সুরক্ষায় বিনিয়োগ, চার বছরেই উঠবে খরচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ
গরমে শ্রমিকের সুরক্ষায় বিনিয়োগ, চার বছরেই উঠবে খরচ

পোশাক কারখানা

advertisement

অতিরিক্ত গরম থেকে পোশাক কারখানার শ্রমিকদের রক্ষা করতে শীতলীকরণের ব্যবস্থায় বিনিয়োগ করা হলে তা উৎপাদক ও ব্র্যান্ড—উভয়ের জন্যই আর্থিকভাবে লাভজনক হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে এমন বিনিয়োগের প্রয়োজন বাড়ছে।

রোববার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের পোশাক কারখানায় প্রতিফলক রং ব্যবহার, ছাদে তাপ নিরোধক ব্যবস্থা ও বায়ু চলাচলের ব্যবস্থা উন্নত করার মতো শীতলীকরণের ব্যবস্থায় বিনিয়োগ করা বাণিজ্যিকভাবে লাভজনক। চার বছরের মধ্যে এ বিনিয়োগের অর্থ উঠে আসতে পারে। খবর রয়টার্সেরযুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লেবার ইনস্টিটিউটের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।

এই বিনিয়োগ কীভাবে করা যেতে পারে, তার মডেলও দিয়েছেন গবেষকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর