ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর এলাকার ফুটপাতের ফলের দোকানে গতকাল রোববার দুপুরে ফল কিনতে গিয়েছিলেন মো. জাহাঙ্গীর। তিনি কিনবেন মাল্টা। কারণ, তাঁর এক স্বজন ডেঙ্গুতে আক্রান্ত। জাহাঙ্গীরের কাছে ফল বিক্রেতা মো. বাদশাহ মাল্টার কেজি চাইছিলেন ৪৫০ টাকা। দর এক টাকাও কমানো যাবে না, তা-ও বলে দিচ্ছিলেন তিনি। জানতে চাইলে জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ফলের দাম অস্বাভাবিক রকম বেশি।
আমাদের মতো মধ্যবিত্তের নাগালের বাইরে।’বাজার থেকে একটু বড় আকারের পাঁচটি মাল্টা কিনে দেখা গেল, এক কেজির একটু বেশি হয়েছে। এতে একেকটি মাল্টার দাম পড়েছে ১০০ টাকা।বাজারে ফলের দাম কতটা চড়া, তার একটি উদাহরণ মাল্টা। আমদানি করা এই ফল ২০২২ সালের আগে ঢাকার বাজারে ১৫০ টাকা কেজির আশপাশে বিক্রি হতো বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। ২০২২ সালে ডলার-সংকটে পড়ে আমদানি নিয়ন্ত্রণের জন্য ফলের ওপর বাড়তি কর বসানো হয়। ডলারের দামও বাড়ে।
সব মিলিয়ে আমদানি করা ফল সাধারণ মানুষের নাগালছাড়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।