advertisement
advertisement

নেপালি কাঠখোদাইয়ের নকশায় রঙ বাংলাদেশের শারদ আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
নেপালি কাঠখোদাইয়ের নকশায় রঙ বাংলাদেশের শারদ আয়োজন

advertisement

নীল আকাশে সাদা মেঘ, কাশফুলের দোলা আর শিউলির সুবাসে শরৎ এলেই ফিরে আসে শারদীয় উৎসবের চেনা আবহ। ঢাকের শব্দ, মণ্ডপের আলো আর নতুন পোশাকে সেজে ওঠার আনন্দকে সঙ্গে নিয়ে রঙ বাংলাদেশ সাজিয়েছে বিশেষ আয়োজন ‘রঙে রাঙা শারদ উৎসব’।রঙ বাংলাদেশের এবারের সংগ্রহের মূল অনুপ্রেরণা নেপালি উড কার্ভিং বা ঐতিহ্যবাহী কাঠখোদাই শিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে নেপালের কারুশিল্পীদের হাতে সমৃদ্ধ হয়েছে এই শিল্পধারা।

মন্দির ও প্রাচীন স্থাপত্যের কাঠের কাজে ফুটে ওঠা সূক্ষ্ম কারুকাজ, রেখার বিন্যাস ও অলংকরণ এই শিল্পকে দিয়েছে আলাদা পরিচয়। সেই শিল্পভাষা থেকেই এবারের শারদীয় পোশাকের নকশার ভাবনা নিয়েছে রঙ বাংলাদেশ।কাঠের গায়ে ফুটে ওঠা কারুকাজকে কাপড়ের উপযোগী নকশায় রূপ দেওয়াই সংগ্রহটির অন্যতম বৈশিষ্ট্য। ঐতিহ্যবাহী অলংকরণের ছন্দ ও বিন্যাসকে রঙ বাংলাদেশের নিজস্ব নকশা ভাবনার সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে পোশাকগুলো।

শিল্পের অনুপ্রেরণার সঙ্গে পরার আরাম ও সমকালীন রুচির সমন্বয় রাখা হয়েছে পুরো আয়োজনজুড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর