মা–বাবার সঙ্গে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
‘আচ্ছা, বাইকে যেভাবে জিপিএস ট্র্যাকার লাগায়, এইভাবে কি বাচ্চাদের শরীরেও লাগানো যাবে? হাতঘড়িতে বা অন্য কোনোভাবে! আমার সিরিয়াসলি ভয় ঢুকে গেছে।’সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপে ঢুকতেই চোখে পড়ল পোস্টটি। পোস্ট করেছেন ইকবাল আহমেদ নামের এক ব্যক্তি। নিজের সন্তানকে নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা জানিয়ে সমাধানের পথ খুঁজেছেন এই বাবা।ইকবাল আহমেদ একা নন, তাঁর পোস্টে একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন অর্ধশতাধিক অভিভাবক।
কেউ নিজের শিশুসন্তান নিয়ে উদ্বেগ জানিয়েছেন। কেউ পরামর্শ চেয়েছেন, কেউবা দিয়েছেন।ইকবাল আহমেদ, অভিভাবকআমি চাই, নিরাপত্তা থাকুক। সরকার যেন সেটা নিশ্চিত করে। শুধু মা–বাবা খেয়াল রাখবে, মা–বাবা দায়িত্ব নেবে, এটা বললে তো হবে না।অনেকের ভাষ্য, শিশুকে স্মার্ট ওয়াচ পরালে বিপদ এড়ানো যেতে পারে।
আপত্তি জানিয়ে একজনের কমেন্ট, এই স্মার্ট ওয়াচ নেওয়ার জন্যই হামলা করবে।পোস্টটির আলোচনায় অনেক অভিভাবক শিশুর স্কুলের পোশাক ও ব্যাগে পৃথক ট্র্যাকার লাগানোর পরামর্শ দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।