advertisement
advertisement

কনটেন্ট মানে শুধু ভিডিও নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
কনটেন্ট মানে শুধু ভিডিও নয়

প্রতীকী

advertisement

একটি ভিডিও শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দর্শক থেমে গেলেন। দেখলেন, শুনলেন, হয়তো কিছু শিখলেন। তারপর ভিডিওটি বন্ধ করে দিলেন; কিন্তু যদি সেই ভিডিওর কোনো কথা তাঁর মনে থেকে যায়? যদি তিনি সেটি বন্ধুকে পাঠান? কিংবা পরে আবার দেখার জন্য সেভ করে রাখেন? আরও এক ধাপ এগিয়ে, যদি ভিডিওটি দেখার পর কোনো একটি সিদ্ধান্ত নিতে আগ্রহী হন?তাহলে সেটি কেবল একটি ভিডিও থাকে না; সেটি হয়ে ওঠে কনটেন্ট।

কনটেন্ট তৈরির বিষয়টি এভাবেই দেখতে চান ‘বাপকা বেটা’র প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক। তাঁর কাছে কনটেন্ট মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা কিংবা নিয়ম করে ভিডিও প্রকাশ করা নয়। একটি ভাবনা, অভিজ্ঞতা, তথ্য, গল্প কিংবা অনুভূতিকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরা, যাতে তা দর্শকের মনোযোগে পৌঁছায় এবং কোনো না কোনো প্রতিক্রিয়া তৈরি করে।সেই প্রতিক্রিয়া কখনো হাসি, কখনো নতুন কিছু শেখা, কখনো অনুপ্রেরণা।

আবার কখনো কোনো পণ্য কেনা, কোনো বিষয়ে মতামত দেওয়া কিংবা অন্যের সঙ্গে একটি ভিডিও ভাগ করে নেওয়া।অর্থাৎ কনটেন্টের পথটা শুধু ‘দেখা’ পর্যন্ত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মনোযোগ, বিশ্বাস, প্রভাব এবং শেষ পর্যন্ত মানুষের আচরণে পরিবর্তন আনার সম্ভাবনা।শুরুটা ক্যামেরা দিয়ে নয়, সমস্যা দিয়েঅনেকেই কনটেন্ট বানাতে গিয়ে প্রথমে ভাবেন—কীভাবে শুট করবেন, কোন ক্যামেরা ব্যবহার করবেন, কোথায় দাঁড়াবেন কিংবা ভিডিওটি কত সুন্দর দেখাবে; কিন্তু শুভাশিসের ভাবনাটা একটু অন্য...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর