advertisement
advertisement

কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়

দুই সপ্তাহের বেশি সময়ের জন্য বিরতি শুরু হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলে

advertisement

২০২৬-২৭ মৌসুমের খেলা শুরু হওয়ার পর এক মাস পেরিয়ে গেছে। ইউরোপের শীর্ষ লিগগুলোর কোনোটিতে ৭ ম্যাচ, কোনোটিতে ৪ ম্যাচ করে খেলা হয়েছে। মৌসুমের শুরুর ফল দেখে লিগ শিরোপার সমীকরণ মেলানো যাবে না, তবে একটা আভাস ঠিকই পাওয়া যায়। ১৬ দিনের আন্তর্জাতিক বিরতি শেষে লিগগুলো শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে বড় দলগুলো তাদের লিগে কোথায় দাঁড়িয়ে আছে, সেটি দেখে নেওয়া যেতে পারে।

গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল, বার্সেলোনা, বায়ার্ন, ইন্টার মিলান আর পিএসজির এবারের শুরুটা কেমন হলো, সেটাও থাকছে আলোচনায়।প্রিমিয়ার লিগ: অপ্রতিরোধ্য শুরু সিটিরগত মৌসুমে শিরোপা জেতা আর্সেনাল এবারের শুরুটা করেছে টানা চার জয়ে। তবে পঞ্চম ম্যাচেই হেরে গেছে মিকেল আরতেতার দল। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট খারাপ নয়, তবে বিষয় হচ্ছে এই ফাঁকে ম্যানচেস্টার সিটি এগিয়ে গেছে।

পেপ গার্দিওলা চলে যাওয়ার পর কেমন করবে সিটি, এমন কৌতূহলের মধ্যে এনজো মারেসকার দল প্রথম পাঁচ ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলে শীর্ষস্থান দখলে নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর