advertisement
advertisement

কাভার্ড ভ্যানে কারখানার জন্য গ্যাস সিলিন্ডার বহন অনিরাপদ, তদন্ত কমিটি গঠন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
কাভার্ড ভ্যানে কারখানার জন্য গ্যাস সিলিন্ডার বহন অনিরাপদ, তদন্ত কমিটি গঠন

আশুলিয়ার জামগড়ায় প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানার চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন জ্বলছে। সাভার, ঢাকা। ২০ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ঢাকার আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইলের কারখানা চত্বরে বিস্ফোরণের ঘটনায় গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কাভার্ড ভ্যানে করে কারখানার জন্য গ্যাসের সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ অনিরাপদ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ঘটনাটি খতিয়ে দেখতে তারা চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।আজ সোমবার বেলা পৌনে একটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক (জোন-৪) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের দৃষ্টিতে নিরাপদ নয়।

ঘটনা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২টি কাভার্ড ভ্যান ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর