২০২৭ সালের জানুয়ারিতে শুরু আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়েও বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন পাঠ্যবইয়ে ইতিহাস বিষয়ে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি নিবন্ধও রাখা হচ্ছে পাঠ্যবইয়ে।ইতিহাসের পাশাপাশি বাংলা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েও নতুন বিষয়বস্তু যুক্ত হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দুটি করে মোট চারটি নতুন বই। এখন এসব বইয়ের বিষয়বস্তু চূড়ান্ত করার কাজ চলছে। এ মাসেই সেগুলো চূড়ান্ত হওয়ার কথা। বইগুলো প্রণয়নে ইলাস্ট্রেশন বা চিত্র-অলংকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।