advertisement
advertisement

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’, মূল ফটকে তালা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’, মূল ফটকে তালা

মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। এতে আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

এরপর তাঁরা সেখানে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না।

তাঁকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।জানতে চাইলে কর্মসূচিতে থাকা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রীতম সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা সায়েম স্যারকে উপাচার্য হিসেবে চাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর