চিত্রনায়ক কাজী মারুফ এখন আর অভিনয়ে নিয়মিত নন। স্ত্রী–সন্তানসহ থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে বাংলাদেশ সময় বুধবার মুখোমুখি হলেন রস+আলোর। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।আপনি ভালো আছেন? নাকি ওরা আপনাকে এখনো ভালো হতে দেয়নি?ওরা আমাকে আসলেই ভালো হতে দিল না। দেশের কিসব উদ্ভট কাণ্ড দেখি—ফেসবুকে অনলাইনে যা খুশি তা-ই করছে।
এদের কর্মকাণ্ড দেখলে মনে হয়, আরেক ছবির আরেকটি সংলাপ দিয়ে দিই...কিছুদিন আগেই তো আশির দশক থেকে ঘুরে এলেন, কেমন লাগল?মনে হলো ওই সময়ে সুন্দর ছিল সবাই। মানুষ সুন্দর ছিল, ছবিও সুন্দর ছিল—শুধু আমার বয়সটা একটু কম থাকলে আরও ভালো হতো! মনে হলো, ভুল সময়ে জন্মেছি নাকি! সিনেমায় বিপদে পড়লে নায়ক, বাস্তবে পড়লে কী করেন—নায়ক নাকি দৌড়?বাস্তবেও নায়ক। কারণ ন্যায়বিচার। আর ওয়ান্স আ নায়ক, অলওয়েজ নায়ক।
তবে বিপদে পড়ে দৌড়াতে হলে সেটাও নায়কোচিতভাবেই—পেছনে তাকিয়ে না, একেবারে সিনেমার মতো!আপনাকে সবাই ‘আব্বা’খ্যাত নায়ক বলে কেন?কাজী হায়াৎ আমার বাবা, আমাকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।