advertisement
advertisement

হরিজন নারীর অধিকার নিশ্চিত করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
হরিজন নারীর অধিকার নিশ্চিত করুন

গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) লিপি রহমান, বিমল ডোম, লেবু বাসফোর, সনু রানী দাস ও ইলিরা দেওয়ান। গতকাল কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

advertisement

‘হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাদাবন সংঘ ও প্রথম আলো।১০ বাই ১০ বর্গফুটের ছোট ঘর। সেই ঘরে গাদাগাদি করে বসবাস। অপরিচ্ছন্ন পরিবেশ। অস্বাস্থ্যকর টয়লেট। এমন পরিস্থিতিতে মাসিকের সময় সবচেয়ে বিপাকে পড়ে নারী ও কিশোরীরা।

হরিজন সম্প্রদায়ের মানুষদের মধ্যে নারী-কিশোরীরা আরও বেশি প্রান্তিক অবস্থানে।গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথাগুলো উঠে আসে। যৌথভাবে বৈঠকটির আয়োজন করে বাদাবন সংঘ ও প্রথম আলো।বৈঠকে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের নারীদের বৈষম্য আর আর্থিক অনটনে পড়াশোনা এগিয়ে নেওয়া কঠিন হয়। পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহের চাপ বাড়ে।

এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার কারণে হরিজন সম্প্রদায়ের নারী–পুরুষের প্রতি সমাজের উপেক্ষা তো আছেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর