সিটিজেনস ব্যাংকের এমডি আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিনটি অংশীদারত্বমূলক চুক্তিতে সই করেন
রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি অংশীদারত্বমূলক চুক্তি সই করেছে সিটিজেনস ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিজেনস ব্যাংক এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি চুক্তিটি সই হয়।
‘রপ্তানি বহুমুখীকরণে সহায়তার জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম’, ‘গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপনে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাতের উন্নয়নে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম’–এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে এসব চুক্তি করে সিটিজেনস ব্যাংক।সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিগুলোতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।