advertisement
advertisement

সংসদ সদস্য নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: প্ররোচনা দেওয়ার মামলায় ওবায়দুর কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
সংসদ সদস্য নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: প্ররোচনা দেওয়ার মামলায় ওবায়দুর কারাগারে

কারাগার

advertisement

সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমান গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ঢাকার বাইরে থেকে তাঁকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–২ ধরে ডিবির কাছে সোপর্দ করে।

পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।আজ বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুনানিকালে আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।

আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মামলার তিন নম্বর আসামি ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর