advertisement
advertisement

র‍্যাঙ্কিং বদলালেও টি–টুয়েন্টির রাজত্ব রশিদেরই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
র‍্যাঙ্কিং বদলালেও টি–টুয়েন্টির রাজত্ব রশিদেরই

আফগান লেগ স্পিনার রশিদ খান

advertisement

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রশিদ খান আর এক নম্বর বোলার নন। আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং সেটাই বলছে। গতকালই তাঁকে দুইয়ে ঠেলে সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আবরার শীর্ষে, রশিদের ৭৩৫।র‍্যাঙ্কিং মূলত সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের প্রতিফলন। শীর্ষে থাকা ক্রিকেটার দু–তিন ম্যাচে একটু খারাপ করলেই আর আশপাশের কেউ ভালো করলে অবস্থানে পরিবর্তন আসতে পারে।

রশিদের ক্ষেত্রেও সেটিই হয়েছে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় এক রেটিং পয়েন্ট হারিয়েছেন। আর তাতেই ছয় মাস ধরে রাখা এক নম্বর জায়গাটা চলে গেছে আবরারের কাছে। এমনকি আবরারকে এ সময়ে খেলতেও হয়নি। তবু র‍্যাঙ্কিংয়ের হিসাব তাঁকে এক নম্বরে তুলে দিয়েছে।কিন্তু রশিদকে কি টি-টুয়েন্টি বোলারদের তালিকায় দুইয়ে নামানো সম্ভব?

এই তালিকাটা র‍্যাঙ্কিংয়ের নয়, উইকেট নেওয়ার এবং সেটা স্বীকৃত সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে।আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে রশিদের উইকেট ১৯৭টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর