advertisement
advertisement

নিধিরাম সরদার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
নিধিরাম সরদার

advertisement

হারুনের সমস্যা আছে। শারীরিক সমস্যা না, তবে শরীরের একটি বিশেষ ক্রিয়ার সাথে বেশ মিল আছে। মানুষের যেমন মূত্রথলি ভরে গেলে জায়গা-সময় বিবেচনা করার সুযোগ থাকে না, হারুনেরও মাথার ভেতর কিছু কথা জমে গেলে সেগুলো বের করে দিতে হয়। কোথায়? ফেসবুক কমেন্ট সেকশনে।ফলে আমাদের বন্ধুমহলে হারুনের নাম হয়েছে ‘কমেন্টে প্রস্রাবকারী’।নামখানা দিয়েছে শাওন। হারুন অবশ্য জানে না। জানলে কমেন্ট করত, ‘সমালোচকের কাজ সমালোচনা করা।

সফল মানুষের কাজ এগিয়ে যাওয়া।’হারুন ফেসবুকে কী দেখে, সেটা গুরুত্বপূর্ণ নয়। হতে পারে ছবি, খবর, মৃত্যুসংবাদ, কারও বাচ্চার জন্মদিন—এনিথিং, ডাজেন্ট ম্যাটার টু হিম। হারুনের কাছে সব পোস্ট খালি দেয়াল। সেই দেয়ালে তাকে কিছু লিখতেই হবে।একদিন অ্যাপলের নতুন আইফোনের ছবি দিয়ে একটি পেজ পোস্ট করল, ‘নতুন আইফোনে থাকছে উন্নত ক্যামেরা ও নতুন প্রসেসর।’ হারুন কমেন্ট করল, ‘সোচ্চার হোন। জেগে উঠুন।

গর্জে উঠুক তারুণ্যের হাতিয়ার।’ প্রথমে সবাই ভাবল, হারুন হয়তো অ্যাপলের বিরুদ্ধে বৈশ্বিক প্রযুক্তিবিপ্লব শুরু করতে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর