advertisement
advertisement

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরসহ তিনজন রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরসহ তিনজন রিমান্ডে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব। রোববার রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে

advertisement

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমানসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুজন হলেন শাহরিয়ার মাহমুদ (৬০) ও শাহ আলম (৫৯)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা গেছে, আজ তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, নিউগিনি প্রপার্টিজের লোকজন নিজেরাই এ ঘটনা ঘটিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর