advertisement
advertisement

বিক্রির আগের দিন মরে ভেসে উঠেছে ৪০ বিঘা খামারের মাছ, দেখে অসুস্থ খামারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
বিক্রির আগের দিন মরে ভেসে উঠেছে ৪০ বিঘা খামারের মাছ, দেখে অসুস্থ খামারি

মৌলভীবাজারের জুড়ীতে একটি মাছের খামারে মরে ভেসে ওঠা মাছ স্তূপ করে রাখা হয়েছে। শুক্রবার সকালে ধামাই চা-বাগানের হাতলিঘাট এলাকায়

advertisement

মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধামাই চা-বাগানের হাতলিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন খামারি। তাঁর দাবি, এতে তাঁর ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে মাছগুলো মারা গেছে, তা এখনো জানা যায়নি।ক্ষতিগ্রস্ত খামারি ইলিয়াছ মিয়া (৫৫) কয়েক বছর ধরে ওই খামারে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ চাষ করছেন।

আজ শুক্রবার সকালে বড় আকারের মাছ ধরে বিক্রির কথা ছিল। এর আগেই গতকাল বৃহস্পতিবার সব মাছ মরে ভেসে ওঠে। খামারে গিয়ে এ পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়েন ইলিয়াছ। পরে স্বজনেরা তাঁকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।ইলিয়াছ মিয়ার বাড়ি জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বাছিরপুর গ্রামে।

তাঁর স্বজনেরা জানান, প্রায় ১০ বছর আগে স্থানীয় ধামাই চা-বাগান কর্তৃপক্ষের কাছ থেকে টিলার ঢালে থাকা ৪০ বিঘা নিচু জমি ইজারা নেন ইলিয়াছ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর