advertisement
advertisement

বিয়ের সাজের অনুপ্রেরণা হতে পারে নুসরাতের এই লেহেঙ্গা লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
বিয়ের সাজের অনুপ্রেরণা হতে পারে নুসরাতের এই লেহেঙ্গা লুক

advertisement

সামনেই বিয়ের মৌসুম। কনের সাজ কেমন হবে, লেহেঙ্গার রং কী, গয়নায় থাকবে কী ধরনের ডিজাইন —এসব নিয়ে এখন থেকেই শুরু হয়ে যায় ভাবনা। এমন সময়ে নুসরাত ফারিয়ার এই সাজটি হতে পারে বিয়ের লুকের জন্য দারুণ এক অনুপ্রেরণা।ফারিয়ার এই লুকে যেন পুরোনো দিনের রাজকীয়তার সঙ্গে মিশেছে আধুনিক সৌন্দর্য। ‘সিগনেচার লুক বাই সামিয়া’র সাজে নুসরাত পরেছেন ‘প্রেমস কালেকশন’-এর ভারী কাজের লেহেঙ্গা।

লেহেঙ্গার ক্রিমসন লাল জমিনজুড়ে সোনালি সুতো ও জরির সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা আর ছোট ছোট অলংকরণে ফুটে উঠেছে জমকালো আবহ। ব্লাউজেও রয়েছে একই ধরনের কারুকাজ, সঙ্গে ডিপ ভি-নেক ও লম্বা হাতা।তবে এই সাজের সবচেয়ে নজরকাড়া দিক নিঃসন্দেহে গয়না। ‘মুলতানি জুয়েলারি বাই মমতাজ’-এর সোনালি গয়নায় নকশার সঙ্গে মিশেছে সবুজ পাথরের কাজ। গলায় চোকার হার, সঙ্গে বড় ঝুমকা ও কপালে টিকলি—সব মিলিয়ে লুকটি পেয়েছে কনের লুকের আমেজ ।

হাতে চুড়ি ও আংটিও মানিয়েছে পুরো সাজের সঙ্গে।নুসরাতের চুলের সাজও আলাদাভাবে নজর কেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর