শুনানি শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে ঢাকার আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ৩ অক্টোবর ২০২৬
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট নিয়ে হট্টগোল তৈরি, সরকারি দায়িত্ব পালনে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে আঘাতের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।