আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।গত ২৪ সেপ্টেম্বর এবারের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর এক সপ্তাহ পর তিন বিষয়ের সিলেবাস প্রকাশ করল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে ইতিমধ্যেই পৌঁছেছে।যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবদনের সময় বৃদ্ধিক্লাস শুরুর প্রায় এক সপ্তাহ পরে সিলেবাস প্রকাশ করা হলো।এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও শেষ ধাপে আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।এবার প্রথম ধাপে কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।