advertisement
advertisement

শিক্ষকের পেশাগত সুরক্ষা ও সামাজিক মর্যাদা: সমৃদ্ধ আগামীর ভিত্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
শিক্ষকের পেশাগত সুরক্ষা ও সামাজিক মর্যাদা: সমৃদ্ধ আগামীর ভিত্তি

শিক্ষকতা

advertisement

আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বে সবার জন্য শিক্ষা ও মানসিক বিকাশের কারিগর হিসেবে নিয়োজিত শিক্ষকসমাজের মর্যাদা ও অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে ১৯৯৪ সাল থেকে দিবসটি উদ্‌যাপিত হয়ে আসছে। দিবসটির লক্ষ্য বিশ্বব্যাপী শিক্ষকদের নৈতিক সমর্থন জোগানো এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানো এবং বিষয়টি বিশ্লেষণ করে শিক্ষকদের মাধ্যমে কতটুকু দক্ষতা ও যোগ্যতার সঙ্গে তা মেটানো সম্ভব, সেই নিশ্চয়তা বিধানে ভূমিকা রাখা।

ইউনেসকোর মতে, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের অবদান, সচেতনতা, বোধগম্যতা ও উপলব্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক বৈশ্বিক ভূমিকা রেখে চলেছে।বিশ্বব্যাপী শিক্ষার পেশাজীবী সংগঠনের (এডুকেশন ইন্টারন্যাশনাল) ভবিষ্যৎ বাণীতে পাওয়া যায় যে বিশ্ব শিক্ষক দিবস একদিন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের পাশাপাশি বিশ্বের সব দেশে একযোগে উদ্‌যাপিত হবে।

তাদের মতে, শিক্ষকদের মর্যাদার প্রশ্নটি বিবেচনায় নিয়ে ১৯৬৬ সালে আইএলও ও ইউনেসকোর মধ্যে যে স্মারক স্বাক্ষরিত হয়, প্রতিটি দেশ তা বাস্তবায়নে সচেষ্ট হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর