advertisement
advertisement

৫০ টাকায় রামেন: মানসম্মত স্বাদ ও সাধ্যের মধ্যে দেশি পণ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
৫০ টাকায় রামেন: মানসম্মত স্বাদ ও সাধ্যের মধ্যে দেশি পণ্য

রামেন

advertisement

রামেনের উৎপত্তিস্থল মূলত চীনে হলেও এটি জাপানিদের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পায়। তবে একুশ শতকে এসে কোরিয়ান পপ কালচার (কে-পপ) এবং কে-ড্রামার ব্যাপক প্রসারের ফলে রামেন হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় কমফোর্ট ফুড।

পর্দায় প্রিয় তারকাদের রামেন খাওয়ার দৃশ্য দেখে তরুণ প্রজন্মের মধ্যেও এই খাবারের প্রতি ব্যাপক আগ্রহ বাড়ছে।এক বাটি ধোঁয়া ওঠা স্পাইসি নুডলস আর এক জোড়া চপস্টিক—বর্তমান প্রজন্মের কাছে আড্ডা বা অবসরের অন্যতম প্রিয় অনুষঙ্গ। বিশ্বজুড়ে তরুণদের এই ‘রামেন উন্মাদনা’ এখন বাংলাদেশের ফুড কালচারেরও এক অবিচ্ছেদ্য অংশ।

একসময় যা ছিল কেবলই নির্দিষ্ট অন্য দেশের সংস্কৃতির অংশ, তা এখন দেশি তরুণদের দৈনন্দিন জীবনের সঙ্গে দারুণভাবে মিশে গেছে।যদিও আমদানি করা স্পাইসি কিংবা চিজ রামেনের চড়া দামের কারণে তা অনেকেই নিয়মিত খেতে পারতেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর