জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল)
গ্যাস–সংকট কাটিয়ে প্রায় আট মাস পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। গতকাল সোমবার রাত তিনটা থেকে সার উৎপাদন শুরু হয়।আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অপারেশন) মো. ফজলুল হক।কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস-সংকটের কারণে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানাটির উৎপাদন বন্ধ ছিল।
মাঝে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কারখানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ শুরু করে। ত্রুটি মেরামতের পর ওই বছরের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে আবার উৎপাদন শুরু হয়।পরে ওই বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে যান্ত্রিক ত্রুটির কারণে আবার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির মেরামতের কাজ শেষ হওয়ার পর ৯ মার্চ সকাল থেকে কারখানায় উৎপাদন শুরু হয়, তবে গ্যাসের চাপ না থাকায় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।