advertisement
advertisement

দুজন শিক্ষক দিয়ে টেনেটুনে চলছে ৪৮৬ ছাত্রীর স্কুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
দুজন শিক্ষক দিয়ে টেনেটুনে চলছে ৪৮৬ ছাত্রীর স্কুল

মাত্র দুজন স্থায়ী শিক্ষক দিয়ে চলছে সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ছবিটি গত ৩০ সেপ্টেম্বর তোলা

advertisement

শিক্ষাবর্ষের নয় মাস শেষ। এ দীর্ঘ সময়ে গত ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ইসলাম শিক্ষা বিষয়ে ক্লাস পেয়েছে দশম শ্রেণির ছাত্রীরা। বিদ্যালয়ে এ বিষয়ের শিক্ষক মাত্র একজন। কিন্তু তাঁকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অন্য বিষয়ে ক্লাস নিতে হয়। তাই ৯ মাসেও নিজের বিষয়ের ক্লাস নেওয়ার সুযোগ পাননি তিনি। শিক্ষকসংকটের এই খণ্ডিত চিত্র সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের।

৫৭ বছরের পুরোনো নারী শিক্ষার এ বিদ্যালয়টিতে এখন ৪৮৬ জন ছাত্রী পড়াশোনা করছে। কিন্তু সরকারি শিক্ষক আছেন মাত্র দুজন। ফলে প্রয়োজনীয় পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে অস্থায়ীভাবে কয়েকজন খণ্ডকালীন শিক্ষক নেওয়া হয়েছে। তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। প্রসঙ্গত সর্বশেষ জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিকে গড়ে ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রথম আলোকে বললেন, ‘বিদ্যালয়ে আমরা দুজন শিক্ষক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর