advertisement
advertisement

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ায় দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন। বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে

advertisement

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে দুজনের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।তবে পরিবার দুটির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক উল ইসলাম।

তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা সঠিক নয়।গ্রেপ্তার দুই যুবক হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম (২৮) এবং সদর উপজেলার দুর্বাচারা গ্রামের মো. আব্দুল্লাহ (২৮)। আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরিফুল ইসলামের ভাগনি ইতি খাতুন।

এ সময় তাঁর পাশে আরিফুলের স্ত্রী বেবি খাতুন, আব্দুল্লাহর স্ত্রী মিথিলা ফারজানা ও মা সাহেদা খাতুন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দুর্বাচারা বাজারে শতাধিক মানুষের সামনে থেকে আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ডিবি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর