শুধু এই ম্যাচই নয়, চলতি মৌসুমে কুমিল্লায় লিগের ম্যাচ আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে
বাংলাদেশ ফুটবল লিগের সূচি অনুযায়ী আগামীকাল হওয়ার কথা ছিল পাঁচটি ম্যাচ। এখন হবে চারটি। মোহামেডান ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ হওয়ার কথা ছিল কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামটি বরাদ্দ থাকায় কাল সেখানে ম্যাচটি হবে না।বাফুফের মিডিয়া বিভাগ থেকে আজ সন্ধ্যায় ম্যাচটি স্থগিত করা হয়েছে বললেও সেটি কবে, কোথায় হবে; তা জানায়নি। তবে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রথম আলোকে জানিয়েছেন, বাফুফে বিকেলে তাঁদের মৌখিকভাবে জানিয়েছে, ‘মাঠ না পাওয়ায়’ কুমিল্লায় ম্যাচটি হচ্ছে না।
ম্যাচটি শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।শুধু এই ম্যাচই নয়, চলতি মৌসুমে কুমিল্লায় লিগের ম্যাচ আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।