advertisement
advertisement

জমি লিখে না দিলে কবরও দিতে দেবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
জমি লিখে না দিলে কবরও দিতে দেবে না

সংবাদ সম্মেলনে পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আলতাফ হোসেন। ফরিদপুর প্রেসক্লাব। ৮ অক্টোবর ২০২৬

advertisement

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা সুলায়মান হোসাইনের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগ করেছে একটি পরিবার। ওই পরিবারের গৃহকর্তা আলতাফ হোসেনের অভিযোগ, জমি লিখে না দিলে কবরও দিতে দেবে না—এমন হুমকিও দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আলতাফ হোসেন। আলতাফ হোসেন (৮২) ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের নিখুরদী গ্রামের বাসিন্দা।

তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। কৃষক দল নেতা সুলায়মানও ওই এলাকার বাসিন্দা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলতাফ হোসেন বলেন, সুলায়মান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জমি দখল, প্রতিবন্ধকতা সৃষ্টিসহ তাঁদের নানাভাবে হয়রানি করে আসছেন। এর মধ্যে পাঁচটি দাগে প্রায় ৫৯ শতক জমি দখলে নেওয়ার জন্য তাঁদের হুমকি ও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন।

বিষয়টি নিয়ে সালিস–মীমাংসা, থানা থেকে আদালতে গড়িয়ে হেরে গেলেও জোরপূর্বক জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করে আসছেন।আলতাফ হোসেন আরও অভিযোগ করেন, তাঁর দুই ছেলের মধ্যে ছোট ছেলে ইউসুফ হোসেন নূর বর্তমানে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে মাগুরায় কর্মরত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর