রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের জিএম মোহাম্মদ শাহেদুর রহমান ও শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংকের জিএম মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) জিএম আবু সাঈদ মো. রওশনুল হক এবং জনতা ব্যাংকের জিএম মো. আব্দুল মতিন এবং সোনালী ব্যাংকের জিএম মো. জামান মোল্লা ও মো. সাকায়েত হোসেন পাটোয়ারীকে পদোন্নতি দিয়ে নিজ নিজ ব্যাংকের ডিএমডি করা হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এ রূপালী ব্যাংকের জিএম মো. ইকবাল হোসেন খানকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
এ ছাড়া অগ্রণী ব্যাংকের জিএম শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের জিএম মো. হাসান ইমামকে পদোন্নতি দিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম)...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।