advertisement
advertisement

বিদেশি খেলোয়াড় ছাড়াই ফিরছে প্রথম বিভাগ হকি লিগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
বিদেশি খেলোয়াড় ছাড়াই ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

এবার লিগে অংশ নিচ্ছে ১১টি দল

advertisement

দেশের প্রধান তিনটি খেলার কথা বললে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি হকির নামও আসে। তবে ক্রিকেট ও ফুটবলের সঙ্গে হকির বড় পার্থক্য হলো অন্য দুটি খেলায় নিয়মিত ঘরোয়া লিগ হলেও হকিতে লিগ আয়োজনের ধারাবাহিকতা নেই।সর্বশেষ ২০২৩ সালে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার হকি লিগ। একই বছর অনুষ্ঠিত হয় সর্বশেষ প্রথম বিভাগ হকি লিগও।

এরপর তিন বছর বিরতি দিয়ে অবশেষে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমের প্রথম বিভাগ হকি লিগ।ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অনুদান হিসেবে প্রতিটি দলকে আড়াই লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। লিগ চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

আজ বাংলাদেশ হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ কমিটির সম্পাদক ইউসুফ আলী।লিগে অংশ নিচ্ছে ১১টি দল—ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি।সর্বশেষ ২০২৩ সালের আসরে প্রতিটি ক্লাব দুজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পেলেও এবার প্রথম বিভাগ হকিতে কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর