advertisement
advertisement

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আট আসামি ৩ দিনের রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আট আসামি ৩ দিনের রিমান্ডে

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়া হয়। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬

advertisement

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার আট আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই মো. আতোয়ার রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা যায়, ৪ অক্টোবর আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছিলেন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহ আলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২), মো. নুর আলম (৩৯), মো. রফিকুল ইসলাম জিন্নাহ (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন (৩৬)।মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টার দিকে শাহ আলী থানা এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর