সংবাদ সম্মেলনে কথা বলছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি। ২৫ সেপ্টেম্বর
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আগামীকাল ১১ অক্টোবর সারা দেশ থেকে পিটিআইয়ের নেতা–কর্মীদের সোয়াবি ইন্টারচেঞ্জে আসার আহ্বান জানানোর পর তাঁর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কেন্দ্রীয় সরকার।
আগামীকাল সমাবেশ থেকে পিটিআই তাদের লংমার্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন সোহেল আফ্রিদি।শাহবাজ সরকারের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা পিটিআইকে খাইবার পাখতুনখাওয়ার বাইরে লংমার্চে না নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।
সন্ত্রাসবাদবিরোধী নীতি নিয়ে মতপার্থক্যের সঙ্গে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি অথবা গভর্নর শাসন জারির সম্ভাবনার বিষয়টিও যুক্ত করছেন তাঁরা।জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ সরকারের মিত্র পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি পাকিস্তান পিটিআইকে ‘উগ্রবাদী’ রাজনীতি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।