advertisement
advertisement

গভীর রাতে মুখোশ পরে ঘরে ঢুকে হামলা, ছররা গুলিতে আহত ৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
গভীর রাতে মুখোশ পরে ঘরে ঢুকে হামলা, ছররা গুলিতে আহত ৩

চট্টগ্রাম জেলার মানচিত্র

advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছররা গুলি ও ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ছাড়া মারধরে আহত হয়েছে ওই পরিবারের দুটি শিশু। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুসার বাপের টিলা এলাকার জামির আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি জানাজানি হয়।পুলিশ জানায়, মুখোশ পরে এসে সন্ত্রাসীরা ঘরটিতে হামলা চালায়।

ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজন হলেন মো. গোলাপ (৪৫), তাঁর ছেলে মো. আসিফ (১৪) ও বড় ভাই মোহাম্মদ সৈয়দ (৫৫)। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মারধর করা হয়েছে মো. গোলাপের তিন বছর বয়সী শিশুসন্তান মোহাম্মদ এবং পাঁচ বছর বয়সী মুহাম্মদ রাকিবকেও।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, মুখোশ পরে এলেও হামলাকারীরা এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী দলের সদস্য।

তারা গভীর রাতে সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে পাঁচ লাখ টাকা দাবি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর