বরিশাল নগরের বিএম কলেজ রোড এলাকার ঐতিহ্যবাহী শংকর মঠ মণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত প্রতিমাশিল্পীরা
এবার মাটি, পাট, বাঁশ, খড়, চটসহ প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম বাড়তি; কিন্তু সে তুলনায় বাড়েনি প্রতিমাশিল্পীদের পারিশ্রমিক।এক হাতে মাটি, অন্য হাতে বাঁশের চিকন কাঠি। আঙুলের নিপুণ স্পর্শে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মুখের অবয়ব। পাশেই কেউ খড়ের কাঠামোয় মাটির প্রলেপ দিচ্ছেন, কেউ ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের শরীরের আকৃতি দিতে। একটু দূরে পড়ে আছে বাঁশ, পাট, নাড়া ও চটের স্তূপ।
চারদিকে মাটি, খড় ও ঘামের গন্ধ।দুর্গাপূজা ঘনিয়ে আসায় দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পী ও কারিগরেরা। গত মঙ্গলবার রাতে বরিশাল নগরের বিএম কলেজ সড়কের ঐতিহ্যবাহী শংকর মঠ পূজামণ্ডপের চিত্র এটি।প্রতিমাশিল্পীরা বলছেন, এবার মাটি, পাট, বাঁশ, খড়, চটসহ প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম বাড়তি। বেড়েছে শ্রমিকের মজুরিও। কিন্তু সে তুলনায় বাড়েনি তাঁদের পারিশ্রমিক।
এর ফলে প্রতিমা তৈরি করে খরচ সামলে তাঁদের পেশা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।বরিশাল চকবাজার দুর্গামন্দির কমিটির সভাপতি মৃণাল কান্তি সাহা প্রথম আলাকে বলেন, আর্থিক সংকটে এবার অধিকাংশ মণ্ডপের বাজেট কমে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।