advertisement
advertisement

নির্বাচনী ব্যানার-বিলবোর্ডে আড়ালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
নির্বাচনী ব্যানার-বিলবোর্ডে আড়ালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। নির্বাচনী পোস্টার-ব্যানার ও বিলবোর্ডের আড়ালে সেই স্মৃতিস্তম্ভ। গতকাল ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার গোলচত্বর

advertisement

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বর দিয়ে চলাচল করতে গিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভটি’ এখন আর সহজে চোখে পড়ে না।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্মিত ওই স্তম্ভটির মূল কাঠামো নির্বাচনী ব্যানার, ফেস্টুন আর বড় বড় বিলবোর্ডে আড়াল হয়ে গেছে।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনটি গত ২২ আগস্ট শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ আসনে ২৯ অক্টোবর উপনির্বাচন হবে।গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর