advertisement
advertisement

বাপ্পা গাইলেন, গাইল পুরো মিলনায়তন—গানে গানে অভূতপূর্ব এক সন্ধ্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
বাপ্পা গাইলেন, গাইল পুরো মিলনায়তন—গানে গানে অভূতপূর্ব এক সন্ধ্যা

বাপ্পা মজুমদার

advertisement

আশ্বিনের শেষ সপ্তাহ। বিকেলের বৃষ্টিতে ধুয়ে দিয়েছে চারপাশ। সন্ধ্যায় শীতের আগমনী বার্তা নিয়ে বইছে ঠান্ডা বাতাস। ঢাকার ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় গিয়ে অবশ্য আবহাওয়ার চেয়ে বড় হয়ে উঠল অন্য এক দৃশ্য। গাড়ি রাখার জায়গা নেই, ব্যস্ত নিরাপত্তাকর্মীরা। মিলনায়তনের ভেতরে ঢুকে দেখা গেল, একটি আসনও খালি নেই।

সবার অপেক্ষা একজন মানুষকে ঘিরে—বাপ্পা মজুমদার।বাপ্পা মজুমদারগাড়ি রাখার জায়গা জানতে চাইলে এক নিরাপত্তাকর্মী জানালেন, পার্কিংয়ে কোনো জায়গা নেই। এমন ভিড় সাম্প্রতিক সময়ে কোনো কনসার্টে দেখেননি বলেও জানালেন তিনি। কারণ, বুঝতে অবশ্য বেশি সময় লাগল না। সেদিন বাপ্পা মজুমদারের একক কনসার্ট—‘মুনলাইট মেলোডিজ’।শুক্রবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া বাপ্পা মজুমদারের একক কনসার্ট শেষ হতে হতে রাত ১০টা ৪৫ মিনিট।

মাঝে তিনটি বিরতি, একের পর এক গান, আর প্রতিটি গানের সঙ্গে দর্শকসারিতে বসে থাকা মানুষের সমস্বরে গলা মেলানো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর