advertisement
advertisement

দিল্লিতে বিক্ষোভ: ১৯৭৫ সালের জরুরি অবস্থার স্মৃতি ফিরিয়ে আনছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
দিল্লিতে বিক্ষোভ: ১৯৭৫ সালের জরুরি অবস্থার স্মৃতি ফিরিয়ে আনছে

দিল্লিতে জড়ো হওয়া এক বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। নয়াদিল্লি, ১০ অক্টোবর

advertisement

বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশ ভারতে ভোটাধিকার নিয়ে তীব্র বিক্ষোভ তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সেখানে আন্দোলনের ডাক দিয়েছে জেন-জির সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

তাদের সমর্থন জানাতে শনিবার সকালে দিল্লিতে বিক্ষোভের জন্য জড়ো হওয়া আন্দোলনকারীদের অনেককে আটক করেছে পুলিশ।ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে তারা এই তালিকা বাতিল ও ব্যাপক নির্বাচনী সংস্কারের দাবি তুলছেন। আপাতত মধ্য নয়াদিল্লির বিভিন্ন এলাকা থমথমে হয়ে আছে।

নরেন্দ্র মোদি সরকার পুরো শহরকে এক প্রকার দুর্গে পরিণত করেছে; নামানো হয়েছে প্রায় ৩০ হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী।ইতিমধ্যে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক হয়েছেন পুলিশের হাতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর