আজ রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে নতুন সৌর ব্যবস্থার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের সমন্বিত ব্যবস্থা চালু করেছে দেশীয় ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
এ ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহার করে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য চালানো যাবে।আজ শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে ‘সোলার ইকো–সিস্টেম’ নামের এ ব্যবস্থার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা তৈরি হবে।
এর মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।