advertisement
advertisement

৭৫ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ওড়ার পরই চাকায় ত্রুটি, ঢাকায় বন্ধ করতে হয় রানওয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
৭৫ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ওড়ার পরই চাকায় ত্রুটি, ঢাকায় বন্ধ করতে হয় রানওয়ে

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট

advertisement

কক্সবাজার থেকে ৭৫ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। ওড়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানের পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। ঢাকার আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এটি যোগাযোগ করে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। বড় ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।

শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অবশেষে নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ উড়োজাহাজটি এমন দুর্ঘটনায় পড়েছিল। বিমানটির সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলে জানা গেছে।

জানা যায়, ৭৫ যাত্রী নিয়ে উড়োজাহাজটি আজ বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন নিয়ে সমস্যায় পড়তে হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর