advertisement
advertisement

সেগুনবাগিচা থেকে আটক কে এই আয়াস, বারবার কেন আলোচনায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
সেগুনবাগিচা থেকে আটক কে এই আয়াস, বারবার কেন আলোচনায়

আ ন ম আয়াস

advertisement

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন আ ন ম আয়াস। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে যাওয়ার অভিযোগে আটক হয়েছেন তিনি। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের নিজের একটি সংগঠনও আছে। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, শিল্পকলার সামনে থেকে আয়াসকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি সেখানকার ফুটপাতের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। ৫ অক্টোবর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।প্রেসক্লাবে সংঘর্ষ, পরে মারধরের শিকারআয়াস এক সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর