বিলজুড়ে ফুটে আছে পদ্মফুল। গত বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার রতনপুর-বীরগাঁও গ্রামের আটাইকিরি বিলে
আশ্বিন মাসের উজ্জ্বল দুপুর। রোদে ঝকঝক করছে গ্রামীণ সড়কের দুই পাশের বিশাল সব আমন ধানের খেত। যত দূর চোখ যায়, মাঠের শেষে গ্রামের সীমানা পর্যন্ত শুধুই সবুজ। অনেক দূর থেকেই সেই সবুজের মধ্যে আলাদা কিছু চোখে পড়ে। মনে হয়, ওখানে যেন অন্য রঙের ছোপ লেগেছে। ধানের মাঠের বুকে প্রকৃতি এঁকেছে এক অন্য রকম নকশা।মাঠটি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের রতনপুর-বীরগাঁও গ্রামে।
শহর থেকে সড়কপথে ১০–১২ কিলোমিটারের পথ।কয়েকটি পাপড়ি মেলে বাতাসে দুলছে সাদা-গোলাপি পদ্মফুল। গত বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার রতনপুর-বীরগাঁও গ্রামের আটাইকিরি বিলেগত বুধবার দুপুরে গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া পাকা সড়ক ধরে গিয়ে দেখা যায়, সড়ক থেকে বেশ দূরে ধানখেতের মাঝখানে একটি জলাভূমি। সেখানে পৌঁছাতে হয় ধানখেতের আলপথ ধরে। কদিন তেমন বৃষ্টি না হওয়ায় আলগুলো শুকনা, ঘাসে মোড়া।
কোনো কোনো আলে খেতের আগাছা বেছে জমা করে রাখা হয়েছে, রোদে সেগুলো খড়ের মতো শুকিয়ে আছে।বিলে নেমে পদ্মফল তুলছেন স্থানীয় নয়ন সরকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।