advertisement
advertisement

সুউচ্চ ভবনে বদলে যাচ্ছে ঢাকার আকাশরেখা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
সুউচ্চ ভবনে বদলে যাচ্ছে ঢাকার আকাশরেখা

আধুনিক ঢাকার স্থাপনায় এসেছে পরিবর্তন। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন বাড্ডা এলাকার নান্দনিক সব ভবনের দৃশ্য

advertisement

গত শতাব্দীতে নির্মিত ৩১ তলাবিশিষ্ট বাংলাদেশ ব্যাংক ভবনের উচ্চতা ৪৫০ ফুট। চলতি শতাব্দীতে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন সিটি সেন্টার, যার উচ্চতা ৫৬১ ফুট। বর্তমানে ঢাকায় ৫০০ ফুট উচ্চতার একাধিক ভবন আছে। শান্তা পিনাকেলের প্রথম ৪০ তলা ভবন।দেড় দশক আগেও ঢাকার স্কাইলাইন (আকাশরেখা) ছিল অনেকটাই সাদামাটা। তখন ২০ তলা বা এর বেশি উঁচু ভবনের সংখ্যা ছিল হাতে গোনা। তবে আবাসন কোম্পানির মধ্যে চেষ্টা ছিল।

ফলে গড়ে উঠতে থাকে আধুনিক ধারার নিত্যনতুন আবাসন প্রকল্প। সেই ধারাবাহিকতায় এখন নতুনত্ব দেখা যাচ্ছে ঢাকার স্থাপত্যে। ঢাকায় এখন ৪০ তলা ভবন উঠেছে আকাশের দিকে। সমসাময়িক সময়ে প্রায় একই উচ্চতার ভবন আরও কয়েকটি হচ্ছে। এখানে আধুনিক সুযোগ–সুবিধার সন্নিবেশ ঘটিয়েছে আবাসন প্রতিষ্ঠানগুলো। নিরাপত্তা নিশ্চিতেও প্রযুক্তির ব্যবহার করছে তারা।

এতে ভবনগুলোতে বাসিন্দারা জীবনযাপন ও কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাচ্ছেন।শুধু উঁচু দালান নয়, পরিবেশবান্ধব আবাসন প্রকল্পও হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর