advertisement
advertisement

তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে

তিন বছরের হালিমা খেলছিল বাড়ির উঠানে। সেখান থেকেই নিখোঁজ হয় সে

advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর হালিমা আকতার নামের তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত নয়টার দিকে হালিমাদের প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের বাড়ির শোয়ার বাড়ির আলনার তাকে কাপড় মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নিহত হালিমা আক্তার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। নাছির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের জমি নিয়ে বিরোধ ছিল।

পুলিশ বলছে, এই বিরোধের জের ধরেই হত্যার ঘটনা ঘটেছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুহাম্মদ আওয়াল, তাঁর স্ত্রী আসমা আকতার ও ছেলে মুহাম্মদ রবিউলকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর