advertisement
advertisement

ক্যানসারের সঙ্গে বসবাস, ৬৩ ছবিতে চূড়ান্ত সাহার জীবনের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
ক্যানসারের সঙ্গে বসবাস, ৬৩ ছবিতে চূড়ান্ত সাহার জীবনের গল্প

প্রদর্শনীতে উঠে এসেছে চূড়ান্ত সাহার অসুস্থতার অভিজ্ঞতা, জীবনের বিচিত্র অনুভূতি, মানুষের সংগ্রাম ও সংবেদনশীলতার নানা দিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তোলা

advertisement

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেও থেমে থাকেনি ছবি আঁকা, কবিতা লেখা কিংবা মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা।

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত আঁকা ৬৩টি ছবি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে কবি ও মঞ্চ অভিনেতা চূড়ান্ত সাহার একক চিত্রপ্রদর্শনী।‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ্য’ শিরোনামের এই প্রদর্শনীতে উঠে এসেছে চূড়ান্ত সাহার অসুস্থতার অভিজ্ঞতা, জীবনের বিচিত্র অনুভূতি, মানুষের সংগ্রাম ও সংবেদনশীলতার নানা দিক। অন্যদিকে চূড়ান্তর পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লাখ টাকার বেশি।

শিল্পের ভাষায় মানুষের কাছে পৌঁছানোর এই আয়োজন তাই হয়ে উঠেছে তাঁর জীবনসংগ্রামের পাশে দাঁড়ানোরও একটি উপলক্ষ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গত শুক্রবার শুরু হয় তিন দিনব্যাপী এই প্রদর্শনী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর